প্রাইভেসি পলিসি
সংক্ষেপে: এই সাইট আপনার কোনো ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে না।
ফুটারের সংখ্যা দুটো
ফুটারে দেখবেন এখন কতজন পড়ছেন আর মোট কতগুলো ভিজিট হয়েছে। একজন পাঠককে আরেকজন থেকে আলাদা করতে না পারলে একই মানুষ রিফ্রেশ করলেই সংখ্যা বেড়ে যেত। তাই আপনার IP আর ব্রাউজারের নাম একসাথে নিয়ে, প্রতিদিন বদলে যাওয়া একটা গোপন কোড মিশিয়ে, একটা হ্যাশ বানানো হয়।
IP টা কোথাও লেখা হয় না। শেষ পাতা দেখার তিরিশ মিনিট পর হ্যাশটাও মুছে যায়, আর গোপন কোড রোজ বদলায় বলে কালকে ওটা দিয়ে আপনাকে চেনা যাবে না। কোনো কুকি বসে না, আপনার ব্রাউজারে কিছু জমা থাকে না, আর কে কোন পাতা পড়ল তার কোনো রেকর্ড রাখা হয় না। থেকে যায় শুধু একটা সংখ্যা।
কুকি
এই সাইট নিজে থেকে কোনো কুকি সেট করে না এবং কোনো অ্যানালিটিক্স ট্র্যাকার ব্যবহার করে না।
বাইরের চার্ট
হোম পেজে ঢাকার B1/B2 ভিসার যে চার্টটা আছে, সেটা visastat.us থেকে একটা ফ্রেমে লোড হয়। ওটা এই সাইটের অংশ না, তাই ওই পাতাটা খুললে আপনার ব্রাউজারের তথ্য ওদের কাছেও যায়। আপনি কোথা থেকে এসেছেন সেটা পাঠানো হয় না, আর ফ্রেমটা স্যান্ডবক্স করা।
ইউটিউব ভিডিও
লেখার ভেতরের ভিডিওগুলো youtube-nocookie.com থেকে লোড হয়, যাতে ভিডিও চালানোর আগ পর্যন্ত ইউটিউব ট্র্যাকিং কুকি সেট না করে। ভিডিও চালালে ইউটিউবের নিজস্ব প্রাইভেসি নীতি প্রযোজ্য হয়।
ফন্ট
ফন্টগুলো এই সাইট থেকেই সার্ভ হয়, গুগল বা অন্য কোনো তৃতীয় পক্ষ থেকে নয়। অর্থাৎ পাতা দেখার সময় আপনার IP কোনো ফন্ট সার্ভারে যায় না।
যোগাযোগ
এই সাইটে কোনো ফর্ম নেই, তাই আপনার কাছ থেকে কিছু নেয়াও হয় না। যোগাযোগ করতে চাইলে Facebook পেজে মেসেজ করুন।